ঈদগাঁওয়ে ৩ গ্যাস সিলিন্ডার দোকানে জরিমানা

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিক্রির বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার ঈদগাঁও বাজারে এ অভিযান চলে।

এসময় গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, সরকার নির্ধারিত মূল্যের বেশি রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেয়ার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩ দোকানিকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন ঈদগাঁও এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। এসময় সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান সহকারি কমিশনার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন