ঈদগাঁও অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রি, প্রশাসনের অভিযান, জরিমানা


কক্সবাজারের ঈদগাঁওয়ে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়ে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজার ও ইসলামাবাদ ইউনিয়নের একাধিক বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশের একটি দল। তিনি জানান,জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে ।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

















