ফরিদা ইয়াসমিনের বদলি

ঈদগাঁও থানার নতুন ওসি শিফাতুল মজুমদার

fec-image

কক্সবাজারের ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রামের মিরসরাই থানায় বদলি করা হয়েছে। ফরিদা ইয়াসমিনের জায়গায় ঈদগাঁও থানার নবনিযুক্ত ওসি এ টি এম শিফাতুল মজুমদার।

ফরিদা ইয়াসমিন ঈদগাঁও থানায় দায়িত্ব পালনকালে মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার বদলিজনিত বিদায়ে মানুষ অশ্রুসিক্ত হয়ে তার ভালোর প্রশংসা করছেন।

দায়িত্ব পালনকালে অল্প সময়ের মধ্যেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন করেন। বিশেষ করে ডাকাতি, অপহরণ ও ছিনতাই নিয়ন্ত্রণে তার পরিচালিত অভিযান স্থানীয়দের আস্থা অর্জন করে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, অতীতের কোনো ওসি দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনার সাহস করেননি। তবে যোগদান করেই ফরিদা ইয়াসমিন গহীন পাহাড়ে অপরাধীদের আস্তানায় অভিযান শুরু করেছিলেন। যার ফলে সশস্ত্র অপরাধীরা এলাকা ছাড়া হয় এবং জনগণ এখন এ সড়ক দিয়ে চলাচলের সাহস পাচ্ছেন।

বদলির বিষয়ে ওসি ফরিদা ইয়াসমিন জানান, জনগণের সহযোগিতায় তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে চেষ্টা করেছেন। জনগণ যদি তার অল্প সময়ের সেবায় সন্তোষ প্রকাশ করে, এতে তিনি গর্বিত।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামের মোট ৫৪টি থানায় বড় ধরনের রদবদল করা হয়। এর মধ্যে কক্সবাজারের ৯টি থানা এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়ও নতুন ওসি যোগ দিয়েছেন।

উল্লেখ্য, কক্সবাজারের ঈদগাঁও থানায় প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে গত ১৯ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক ফরিদা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, ওসি, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন