ঈদগাঁও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে টপ সয়েল লুটে জড়িতদের অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে উপজেলার জালালাবাদ ইউপির পূর্ব বাহারছড়া নামক স্থানে কৃষি জমির উপরিভাগ কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ ভঙ্গের দায়ে জড়িতদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশের একটি দল। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন