আব্দুল হামিদ:
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের উপজাতীয় পল্লী বৈধ্য পাড়া গ্রামের বাসিন্দা ৬৫ বছরের বৃদ্ধ অংক্যজাই মার্মা অবশেষে ২ দিন পর পঞ্চাশ হাজার টাকায় মুক্তিপণে ছাড়া পেয়েছেন বলে পরিবারের সদস্য অপহৃত অংক্যজাই মার্মার পুত্র থোয়াই চিং মার্মা জানান।
গত বুধবার ভোর রাতে ইউনিয়নের চাইল্লাতলী এলাকায় নিজ খামার বাড়ী থেকে অপহরণ করেছিল সশস্ত্র সন্ত্রাসীরা ।
গতকাল রাত ১১টার দিকে ঈদগড়রের গহীন বনে হাতে হতে মুক্তিপণ নেওয়ার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্রো এবং রামু থানার এ,এস ,আই মনিরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং অপহৃত অংক্যজাই মার্মাকে রামু থানায় নিয়ে ঘটনার বিস্তারিত বিবরণ জিঞ্জাসাবাদে সব কিছু খুলে বলেন বলে জানান।
অপহৃত অংক্যজাই মার্মা বলেন, তাকে ৬/৭জন সশস্ত্র মুখোশ পরিহিত সন্ত্রসীরা অপহরণ করেছিল।