উখিয়ায় পাতানো ফাঁদে বন্য হাতির মৃত্যু

fec-image

কক্সবাজারের উখিয়ায় পাতানো ফাঁদে এক পূর্ণবয়স্ক বন্য হাতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি রমজান আলী ঘোনা এলাকায় কৃষিজমি থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হামজা জানান, মঙ্গলবার সকালে হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে বন বিভাগকে অবহিত করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা জানতে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকা ও জনবসতির সীমান্তে সম্প্রতি বন্য হাতির চলাচল বেড়ে যাওয়ায় ফসল রক্ষায় কিছু কৃষক অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন। এতে প্রতিনিয়ত বন্যপ্রাণী ঝুঁকির মুখে পড়ছে।

দড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, “ফসল নষ্ট হওয়ায় কিছু কৃষক বৈদ্যুতিক জাল দিয়ে জমি ঘিরে রাখেন। এসব জালে আটকে হাতির মৃত্যু ঘটে।”

স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইউনুছ জানান, ধানক্ষেত ও কলাবাগান রক্ষায় অনেকেই বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। এতে হাতির মৃত্যু হচ্ছে।

বন বিভাগের তথ্যমতে, চলতি বছরে উখিয়া ও টেকনাফ এলাকায় পাঁচ বন্য হাতির মৃত্যু ঘটে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, কক্সবাজার, বন্যহাতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন