২৮ জুলাই সোমবার উখিয়া-টেকনাফ ফোরাম আয়োজনে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ রফিকুল্লাহ, চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট রফিকুল আলম, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হক, সেক্রেটারি সুলতান আহমদ, আইআইইউসির প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, সিভাসুর সিনিয়র ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান, অধ্যাপক জহির আহমেদ, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, ইঞ্জি. নুরুল আবছার ইব্রাহিম ছিদ্দিক নুর কাশেম, জয়নাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, নুরুল আবছার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, উখিয়া টেকনাফ ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমি। এই জায়গার মানুষ ইসলামকে ভালবাসে। উখিয়া টেকনাফে জামায়াতে ইসলামীর বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষ এখন দাঁড়িপাল্লাকে সংসদে দেখতে চায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। আমি কালো তালিকা থেকে উখিয়া টেকনাফকে বেরিয়ে আনার জন্য কাজ করব। আমাদের প্রয়োজন জন্মভূমিকে কালিমামুক্ত করা। ইসলামী আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।
