parbattanews

উখিয়ায় ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন (১৯) নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১ মে) ভোরে মরিচ্যা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল আমিন উপজেলার পাইন্যাশিয়া এলাকার হাবিব উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন হলদিয়া ইউনিয়নে মরিচ্যা এলাকা থেকে ইয়াবাসহ একজনকে আটক করে। আটক আসমির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানা তিনি।

Exit mobile version