parbattanews

‘উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ সেল সেমিনারের প্রধান অতিথি ছিলেন ডিজিএফআই খাগড়াছড়ির ডেট কমান্ডার কর্ণেল মো. নাজিম উদ্দিন।

খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি আব্দুল মান্নান।

সেমিনারে ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল ইসলাম ও কাউন্টার টেরোরিজমের এডিসি জাহিদুল হক তালুকদারসহ খাগড়াছড়ির বিভিন্ন সরকারি দফতর, সামরিক কর্মকর্তা, বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতার সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। সেমিনার থেকে উগ্রবাদ দমনে করণীয় নিয়ে সবাই মতামত প্রদান করেন।

সেমিনারে বক্তরা বলেন, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে নতুন প্রজন্মকে উগ্রবাদের বিষয়ে সচেতন করে তুলতে হবে। সে সাথে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চ্চার মাধ্যমে সকল অপরাধমুলক কর্মকাণ্ড থেকে দুরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে।

Exit mobile version