parbattanews

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন রাঙামাটি-২৯৯ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী দীপংকর তালুকদার এমপি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ঐশ্বরিক শক্তি আছেন বলেই, তিনি যা স্বপ্ন দেখেন, তাই বাস্তবায়ন করেন। তিনি স্বপ্ন দেখেছেন পদ্মাসেতু নির্মাণ করার, শত বাধা বিপত্তি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন, মেট্রোরেল নির্মাণ করার, তাই করেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে রাজস্থলী উপজেলার ইসলামপুর, রাজস্থলী বাজারে ও বাঙালহালিয়াতে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগণ শেখ হাসিনাকে ভালোবাসেন।

গণসংযোগে এমপি দীপংকর তালুকদার দুর্গম রাজস্থলী উপজেলার দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী ০৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে রাঙামাটি২৯৯ নম্বর আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহ্বান জানান।

গণসংযোগ ও উঠান বৈঠকে রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আদোমং মারমা, হারাধন কর্মকার, আওয়ামীলীগ ও যুব মহিলালীগের সভানেত্রীসহ এলাকার হেডম্যান কার্বারিরা এতে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার ও পথসভা অংশগ্রহণকারীদের বরণ করে নেন। এসময় পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকা নৌকা নৌকা আর বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

Exit mobile version