উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করলো ইসি


ছবিঃ সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করলো নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দু’জন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য এর আগে ইসি জানিয়েছে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করতে চায় তারা।
ঘটনাপ্রবাহ: উপজেলা কর্মকর্তা, নির্বাচন কমিশন, বদলি
Facebook Comment

















