উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বিরুদ্ধে যে অভিযোগ আনলেন ফাতিয়া আয়াত

fec-image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বারবার যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন শিশু অধিকার ও জলবায়ু পরিবর্তন সংস্কার কর্মী ফাতিয়া আয়াত।

সোমবার (১০ নভেম্বর) এমন অভিযোগ তুলে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দেন ফাতিয়া আয়াত।

ফেসবুক পোস্টে ফাতিয়া আয়াত লেখেন, নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ আয়োজিত বিভিন্ন সম্মেলনে সাতবার বক্তৃতা দিয়েছি। তবে কখনোই আমেরিকার নয়, বরং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেই বক্তব্য রেখেছি। এমনকি যৌথ নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে কথা বলার সময় ভারতীয় প্রতিনিধিদের বিরূপ প্রতিক্রিয়া ও অপমানের মুখেও পড়তে হয়েছে আমাকে যা আপনারা সামাজিক মাধ্যমেও দেখতে পাবেন।

তিনি বলেন, “কিয়োটো প্রটোকল, বালি এন্ডোর্সমেন্ট, কোপেনহেগেন অ্যাকর্ড, প্যারিস অ্যাগ্রিমেন্ট ও গ্লাসগো প্যাক্টে অংশগ্রহণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য Green Climate Fund থেকে জরুরি তহবিল ছাড় করানোর বিষয়ে আমি নিজে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু কোনো সাড়া পাইনি।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বারবার যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, “হোয়াটসঅ্যাপে বহুবার মেসেজ দিয়েছি, তিনি শুধু ‘Noted’ লিখে রিপ্লাই দিয়েছেন। ১০ মিনিটের একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, তিনি বলেছেন ‘Wish I had that 10 minutes’। অথচ আমি নিজ খরচে আসা যাওয়ার প্রস্তাবও দিয়েছিলাম।”

তিনি আরও বলেন, “দেশের জন্য বৈশ্বিক ফোরামে কাজ করতে চাই, কিন্তু বাস্তবে দেশে ফিরে দেখি সেই দরজা বন্ধ। মনে হয় যেন অন্ধের দেশে আয়না বিক্রি করছি।”

বিশ্ব জলবায়ু তহবিলের ১০০ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাংলাদেশ যেন প্রযুক্তিগত ও প্রকৌশলগত সহায়তা পায় এমন প্রচেষ্টায় অংশ নিতে চেয়েছিলেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন