parbattanews

ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মাকে প্রধান উপদেষ্টার ৩ লাখ টাকা সহায়তা

জাতীয় নারী ফুটবল দ‌লের স্বনামধন্য খে‌লোয়াড় ঋতুপর্ণা চাকমার মা‌য়ের ক্যান্সার চিকিৎসার জন্য প্রধান উপ‌দেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান হি‌সে‌বে তিন লক্ষ টাকার চেক প্রদান করা হ‌য়ে‌ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বি‌কে‌লে রাঙামাটি জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের স‌ম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ঋতুপর্ণার বড় বো‌ন পাম্পি চাকমা’র হা‌তে ৩ লক্ষ টাকার অনুদানের চেক তু‌লে দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ব‌লেন, ঋতুপর্ণা একজন কৃতি নারী ফুটবলার এবং আমাদের দেশের গর্ব। তিনি দেশের জন্য সুনাম কুড়িয়ে যাচ্ছেন। প্রতিথযশা এ খে‌লোয়াড়ের মা দীর্ঘ‌দিন ধ‌রে ব্রেষ্ট ক্যান্সারে ভুগতেছেন। শুরু থেকেই আমরা সবাই ঋতুপর্ণার পরিবারের সাথে আছি। তার মা‌য়ের চি‌কিৎসা যা‌তে ব্যাহত না হয় সেজন্য প্রধান উপ‌দেষ্টার পক্ষ থে‌কে এ আ‌র্থিক সহায়তা দেয়া হ‌য়ে‌ছে।

এসময় অ‌তিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আ‌মিন ও এন‌ডি‌সি এস এম মান্না উপস্থিত ছিলেন।

Exit mobile version