parbattanews

এক সপ্তাহে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি জর্ডানের

গত এক সপ্তাহে ১১৯টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে জর্ডানের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান- জর্ডানের রাজধানী আম্মানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

শনিবার (৭ মার্চ) বিবিসির প্রকাশিত প্রতিবেদনে জর্ডানের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে বলা হয়, এর মধ্যে ৬০টি ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি ড্রোন ব্যবহার করা হয়েছে ।

জর্ডানের বিমান বাহিনী ১০৮টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকাতে ও ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও জানানো হয়।

এছাড়া ১১টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকে দিয়েছে জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

এসব ঘটনায় ১৪ জন আহত হওয়ার খবরও জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী, যার বেশিরভাগই ‘সামান্য আঘাত’ বলেও দাবি করা হয়েছে।

Exit mobile version