এনসিপি থেকে পদত্যাগ করলেন রাঙামাটির উজ্জ্বল চাকমা

fec-image

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাঙামাটি জাতীয় নাগরিক পাটির্ (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জেলার যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। তিনি গত ১৪ নভেম্বর জেলার প্রধান সমন্বয়কারীর কাছে এই পদত্যাগ পত্র জমা দেন।

উজ্জ্বল চাকমা পদত্যাগপত্রে লিখেন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে গত আট মাস প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)তে দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সাংগঠনিক ভিত্তি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। অতি দুঃখের পরিতাপের বিষয় ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে দলে আমার পক্ষে নিয়মিত করা সম্ভব হচ্ছে না।

এনসিপি’র রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, উজ্জ্বল চাকমার যুগ্ম সমন্বয়কারী পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন