parbattanews

এবার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৫৯ হাজার কিউসেক পানি

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট সাড়ে ৩ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ৫৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে এমন তথ্য জানান, কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, বাঁধ দিয়ে পানি ছাড়া এখনো অব্যাহত রাখা হয়েছে। হ্রদে যতেষ্ট পানি থাকায় নিম্ন এলাকাগুলো এখনো নিমজ্জিত রয়েছে। প্রতি বছরের ন্যায় এইবারও পানি ছাড়া হচ্ছে বলে জানান তিনি।

কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রটি থেকে জানানো হয়, হ্রদে বর্তমানে ১০৮.৭৫ ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

গত ২৪ আগস্ট কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরী নোটিশের মাধ্যমে ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে বাঁধ দিয়ে পানি ছাড়ার অনুমতি দেয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

এদিকে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নিম্ন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

Exit mobile version