নিজস্ব প্রতিনিধি:
পেকুয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুল আউয়াল দুলাল। তিনি উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড় থেকে ইউপি নির্বাচনে একমাত্র সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ওই ওয়ার্ড়ে গত বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। তাই ইউপি সদস্য পদে শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ে আব্দুল আউয়াল প্রকাশ দুলাল অনানুষ্ঠানিকভাবে সদস্য নির্বাচিত হয়েছেন।
তবে সরকারি নিয়ম অনুযায়ী ওই প্রার্থীর বাছাই পর্বে তার মনোয়নপত্র কোন আইনি জটিলতায় না পড়লে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হবেন।
বুধবার ইউপি নির্বাচনে পেকুয়ায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল। ওই দিন শিলখালী ইউপির ৮নং ওয়ার্ড়ে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদস্য পদে নির্ধারিত সময়ে মনোনয়ন জমা দেননি। এমনকি ওই ওয়ার্ড়ের প্রতিদ্বন্দ্বিতার জন্য আব্দুল আউয়াল প্রকাশ দুলাল ছাড়া কোন প্রার্থী মনোনয়ন ফরমও সংগ্রহ করেননি।
আব্দুল আউয়াল শিলখালী ইউনিয়নের হাজীরঘোনা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ক্ষমতাসীন দল আ’লীগ সমর্থিত বলে জানা গেছে। শিলখালী ইউপির ওই ওয়ার্ড়ের বর্তমান ইউপি সদস্য নুরুল আলম। তিনি ওই ইউপির প্যানেল চেয়ারম্যানও।
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা এ.এইচ.এম.মনিরুজ্জামান রাব্বানী জানান, ওই ওয়ার্ড়ে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। বাছাই পর্বে কোন ধরনের জটিলতা না থাকলে তিনি হবেন ওই ওয়ার্ড়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য।
