parbattanews

এবার মোদির পদত্যাগ দাবি করলেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে৷

শনিবার (১৮ জুলাই) দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পরই দিপকে এই ঘোষণা দিয়েছেন৷ তার দাবি, পুলিশ জোর করে ওয়াংচুককে নিয়ে গেছেন৷

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার দিল্লির যন্ত্রর মন্তরে বলেছেন যে, অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করার ঘোষণার পর এই প্রতিবাদ আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানাবে। আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের অনশনের ২১তম দিনে দিল্লি পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই দীপকের এই ঘোষণাটি আসে ।

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন যে পুলিশ ওয়াংচুককে ‘জোরপূর্বক’ তুলে নিয়ে গেছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক ভিডিওতে দীপকে বলেন, “ওরা যদি মনে করে যে সোনম স্যারকে সরিয়ে দিলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে ওরা ভুল করছে। আমরা এখানেই থাকব এবং ২০শে জুলাই সংসদ অভিমুখে মিছিল করব।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছিলাম, কিন্তু এই জঘন্য ঘটনার পর আমরা এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করব।

উৎস : ডয়েচে ভেলে ( ১৮ জুলাই ২০২৬)

Exit mobile version