parbattanews

এভারকেয়ারের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকলের আওতায় আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Exit mobile version