parbattanews

এশিয়ান টিভির প্রথম বর্ষপূর্তিতে রাঙ্গামাটি শহরে বর্ণাঢ্য র‌্যালী

Asia TV Pic

স্টাফ রিপোর্টার :

বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য শহর রাঙ্গামাটিতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে র‌্যালীটি শহরের বনরূপা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিকের সঞ্চালনায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রকৃতি রঞ্জন চাকমা, এডভোকেট মোখতার আহম্মেদ, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, দৈনিক প্রথম আলো পত্রিকার রাঙামাটি’র স্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমা, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শামসুল আলম, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া প্রমূখ।

র‌্যালীতে রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে আগত অতিথিগণ এশিয়ান টেলিভিশনের দীর্ঘায়ু কামনা করে দেশ ও জনগণের মুখপত্র হিসিবে কাজ করবে এশিয়ান টেলিভিশন এমনটা প্রত্যাশা ব্যক্ত করেন।

Exit mobile version