এ বছরও হজের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত


ছবিঃ সংগৃহীত
হজ্ব যাত্রীদের খরচ কমাতে গত বছরের মতো এ বছরও হজের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার।
এনবিআরের কর্মকর্তারা জানান, উভয় পথের বিমান ভাড়ায় আবগারি শুল্ক প্রত্যাহার হলে হজযাত্রীদের ২৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা কম খরচ হবে।
ঘটনাপ্রবাহ: আবগারি শুল্ক, সরকার, সৌদি আরব
Facebook Comment

















