parbattanews

ওয়াক আউটের পর হাসনাতের তিন শব্দের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠে সংসদ। এক পর্যায়ে তীব্র বাকবিতণ্ডা ও প্রতিবাদের জেরে সংসদ ওয়াক আউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ থেকে বের হওয়ার পর বিকেল প্রায় ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন—‘Get out Chuppu’।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। কারণ রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত।

তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি

Exit mobile version