ওসমান হাদিকে গুলির ঘটনায় বান্দরবানে প্রতিবাদ মিছিল

fec-image

ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বান্দরবান জেলা বিএনপি।

১৩ ডিসেম্বর শনিবার বিকালে শহরে মুক্তমঞ্চে সামনে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেন তারা।

এর আগে রাজার মাঠ থেকে বের করা হয় প্রবাদ মিছিল। শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি আহ্বায়ক সাচিং প্রু জেরি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, জাহাঙ্গীর আলমসহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই হামলা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতায় বারবার ব্যর্থ হচ্ছে। সন্ত্রাসীদের পেছনে শক্তিশালী গডফাদারদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলেই তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন