ওসমান হাদির সমাধিস্থলে তারেক রহমান

fec-image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তার সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষ্যে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে উজ্জীবিত নেতাকমীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়িটি সেখানে পৌঁছায়।

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান।

এই সময় তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ।

এর আগে তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।

এ দিকে তারেক রহমানের আগমনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওসমান হাদি, কবর জিয়ারত, তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন