ঢাকা মেডিকেল কলেজে সম্প্রতি দালাল বিরোধী অভিযানের নামে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের গ্রেফতার করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১১মে) সকালে রাঙামাটি সদর হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রাঙামাটি, ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম, রাঙামাটি ও রাণীর হাট ফারিয়ার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফারিয়া ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফারিয়া এরিয়া ময়ানেজারের সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সেলিম।
এসময় বক্তব্য রাখেন, ফারিয়াররাঙামাটি এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতিমোঃ সেলিম, এরিয়া ম্যানেজার ফোরাম এর উপদেষ্টা পংকজ কুমার দাস,রাঙামাটি ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা,রাণীর হাট ফারিয়ার সভাপতি আবুল বাসারসহ আরো অনেকে।
ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদেরকে দালাল বলে আখ্যায়িত করা ও প্রশাসনিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন,৫লাখের ও বেশী উচ্চ শিক্ষিত লোক এই পেশার সাথে জড়িত। যারা আমাদেরকে দালাল ও হেনস্থা করছে তারা এই শিল্পকে ধংস ও মেধা শূন্য করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন।
বক্তারা, ঔষধ কোম্পানীর চাকরির নিশ্চিয়তা, ন্যায্য অধিকার ও কাজের নিরাপদ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
জানা যায়,গত ৪ মে ২০২৬ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্থা ও দালাল আখ্যায়িত করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
