
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. ক. (অব:) ফোরকান আহমদ বলেছেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সরকার পর্যটন শহর কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলতে চায়।
তাই কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চাই। এক্ষেত্রে ভূমি মালিক, ঠিকাদার ও নির্মাণ শ্রমিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত প্রকৌশলী, ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের পরামর্শ সভায় উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান একথা বলেন।
তিনি বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন অমান্য করলে ৫/১০ লাখ টাকার জরিমানা ও ৭ বছরের জেলের বিধান রাখা হয়েছে।
তিনি কক্সবাজারের সকল নাগরিককে উন্নয়ন কর্তৃপক্ষের আইন মেনে চলার পরামর্শ দেন।
রবিবার (২৪ মার্চ) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার বদিউল আলম, ডা: সাইফুদ্দিন ফরাজী, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।