parbattanews

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৩২ বাড়ি পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফের লেদা ২৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহোযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ সময় প্রায় ৪০টি রোহিঙ্গা ঘর এবং ৩টি এনজিও লানিং সেন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, রোহিঙ্গাদের শেড থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে ,আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান ।

তিনি জানান, রোহিঙ্গাদের ঘর পুড়ার পাশাপাশি এলাকার স্থানীয়দের দুইটি বাড়িও আগুনে ভষ্মিভূত হয়েছে। স্থানীয় অনেক মানুষ আগুন নিভানোর কাজে সহযোগিতা করেছেন। কিন্তুু কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায় নি।

Exit mobile version