মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন

কক্সবাজারে আগ্রহের কেন্দ্রবিন্দু চকরিয়া-পেকুয়া আসন

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে আগ্রহের কেন্দ্রবিন্দু চকরিয়া-পেকুয়া আসন। রাত পোহালেই বহুল প্রতিক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ভোটের মাঠে চষে বেড়িয়েছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা। প্রতিদিনই প্রার্থীরা ছুটে গিয়েছেন দুর্গম জনপদ কিংবা শহরে বসবাসরত শ্রেণী-পেশার ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্থরের ভোটারদের দ্বারে।

প্রার্থীরা ভোটারদের কাছে চেয়েছেন পবিত্র আমানত একটি ভোট। দিয়েছেন এলাকার উন্নয়নের নানাবিধ প্রতিশ্রুতি। একইসঙ্গে সমানতালে চালিয়েছেন পাড়া-মহল্লা ঘুরে ঘুরে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়।

ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও মুলত ভোট যুদ্ধের লড়াই হবে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুকের মধ্যে।

জানা গেছে, দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই অভিজ্ঞ রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমদ নির্বাচনী এলাকায় ধারাবাহিক গণসংযোগ, পথসভা, কর্মীসভা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন। চকরিয়া পৌর শহর থেকে উপকূলীয় ইউনিয়ন ও সীমান্তঘেঁষা গ্রাম পর্যন্ত সক্রিয়তা বাড়ছে বিএনপি সমর্থকদের মধ্যে। তরুণ ভোটার, প্রবাসী পরিবার, ব্যবসায়ী সমাজ এবং দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে একটি কার্যকর কাঠামো গড়ে উঠছে—এমনটাই মনে করছেন অনেকে।

সালাহউদ্দিন আহমদ নিজেই নির্বাচনী প্রচারণায় বলেছেন, চকরিয়া–পেকুয়ার মানুষ ন্যায়, উন্নয়ন এবং আধুনিক জীবনযাত্রা চায়। মানুষের কল্যাণ সাধনই আমার একমাত্র লক্ষ্য।

স্থানীয় লোকজন জানিয়েছে, এবারের নির্বাচন ঘিরে চকরিয়া-পেকুয়া আসনে বিএনপি ও জামায়াতপন্থী ভোট দ্বিমুখী বিভাজনে বিভক্ত হয়ে গেছে। সালাহউদ্দিন আহমদ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পূর্বের উন্নয়ন প্রতিশ্রুতি এবং সাংগঠনিক অবকাঠামোর ওপর নির্ভর করছেন ভোটের মাঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

এবারের নির্বাচনে মূল ভোটের লড়াই হবে বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) বনাম জামায়াতে ইসলামীর তরুণ প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের (দাঁড়িপাল্লা) সাথে।

এই দুই প্রার্থী ছাড়াও ভোটের মাঠে নিস্প্রভ রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী (হাতপাখা)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন