কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে গত ১৩ মে’ রোহিঙ্গা ক্যাম্পেস্থ আনসার ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুট ও আনসার কমান্ডার হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নুরুল আবসার নামে এক আসামী।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজ উদ্দিন ওই আসামীর জবানবন্দি নেন। আদালতের সূত্রে জানা গেছে, আসামী নুরুল আবসার জানিয়েছে, আনসার ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত রয়েছে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও।
আর এ হামলায় নেতৃত্বে দিয়েছে ওমর ফারুক নামে পাকিস্তানী এক নাগরিক। তার হামলার পরপরই তারা মিয়ানমারে চলে যায় এবং অস্ত্রগুলো ওখানেই নিয়ে যায়। তবে এ ব্যাপারে কোন কথা বলতে রাজি নন প্রশাসন।
টেকনাফ থানার ওসি (তদন্ত) কবির হোসেন নুরুল আবসারকে আদালতের আনার বিষয়টি স্বীকার করেন। জবানবন্দি দেওয়া আসামী নুরুল আবসার ওই ঘটনার ৩ আসামীদের মধ্যে একজন।
