parbattanews

কক্সবাজারে করোনা সনাক্ত নাইক্ষ্যংছড়ির তাবলীগ ফেরত একজনের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে স্যাম্পল পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন।

একইদিন মোট ৪১ জনের স্যাম্পল টেস্টে বাকী ৪০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। গত ১৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৯১ জনের শরীরের স্যাম্পল টেস্টে এই প্রথম একজনের রিপোর্ট করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। পজেটিভ পাওয়া রোগী একজন পুরুষ। তিনি নারায়ণগঞ্জ থেকে তাবলীগ ফেরত ৬ জনের মধ্যে ১ জন।

Exit mobile version