parbattanews

কক্সবাজারে ক্লেমন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী র‌্যালী

Clemon T_20 Cox_27

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ক্লেমন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার বেলা ১২ টার দিকে এক র‌্যালী বের করা হয়। কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে র‌্যালী বের করে কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমুদ্র সৈকতের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

প্রসঙ্গত, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আয়োজিত কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা এ ক্রিকেট টুর্ণামেন্টে দেশে ১০ টি দল অংশ নিচ্ছে। কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এ খেলা।

আয়োজক কমিটির চেয়ারম্যান ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের অতিরিক্ত সাধারণ স¤পাদক মাইনুল ইসলাম ময়না জানান, উদ্বোধন উপলক্ষ্যে বিকাল ৫ টায় সমুদ্র সৈকতে রয়েছে কনসার্ট। জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউস, ইনসাইড ইউ, কনা এতে অংশ নেবেন। শনিবার থেকে শুরু হবে এ টুণামের্ন্টের খেলা। ক্লেমন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের কো-¯পন্সর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ¯েপার্টস পার্টনার ¯েপার্টভিশন, মিডিয়া পার্টনার চ্যানেল আই, রেডিও টুডে ও দৈনিক সমকাল।

Exit mobile version