parbattanews

কক্সবাজারে গোস্ত বিক্রেতাদের ধর্মঘট, বিপাকে ক্রেতা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার শহরে গোস্ত ব্যবসায়ীরা অনির্দিষ্টকাল পর্যন্ত ধর্মঘট আহ্বান করেছে। প্রশাসনের দেয়া নির্ধারিত মূল্যে গোস্ত বিক্রি করতে অপারগতা জানিয়ে তারা শহরের বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এতে করে গোস্ত বিক্রেতারা যেমন সমস্যায় পড়েছে তেমনিভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে ক্রেতারাও।

কয়েকজন গোস্ত বিক্রেতা জানান, বাজারে গরুর দাম বেশী। তাই প্রশাসনের দেয়া মূল্যে গোস্ত বিক্রিতে তাদের পোষায় না।

জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র রমজানের শুরু থেকে ক্রেতা-বিক্রেতা উভয়ের সুবিধার্থে গরু, খাসি ও মহিষের গোস্ত বিক্রির মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে।

প্রতি কেজি গরু হাড্ডিসহ মূল্য ৪৫০/টাকা, হাড্ডি ছাড়া ৫০০/ টাকা, খাসি ৬০০ শত টাকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু গোস্ত বিক্রেতারা তা মানছে না। তারা এটা না মেনে ক্রেতাদের নিকট থেকে ইচ্ছেমত চড়া দাম নিচ্ছে।

এই নৈরাজ্য রোধে শুক্রবার (০১ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালত শহরের কাঁচা বাজারগুলোতে অভিযান চালায় এবং কয়েকটি দোকানকে জরিমানা করে। এতে ক্ষিপ্ত হয়ে গোস্ত বিক্রতারা গোটা শহরে ধর্মঘট আহ্বান করে।

Exit mobile version