parbattanews

কক্সবাজারে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারের ৩ উপজেলার মধ্যে ঈদগাঁও’তে টে‌লি‌ফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবু তালেব। তিনি ১৫ হাজার ৯৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের শামসুল আলম পেয়েছেন ১১ হাজা ১৩৭ ভোট। টে‌লি‌ফোন প্রতীকের প্রার্থী মো. আবু তালেব ৪ হাজার ৮২৩ ভো‌টে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

পেকুয়ায় ৪৪টি কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতীকে শাফায়েত আজিজ রাজু বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে ২৩ হাজার ২৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমানা আক্তার পেয়েছেন ১৬ হাজার ৫৩৪ ভোট।

অন্যদিকে চকরিয়ায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী দোয়াত-কলম প্রতীক নিয়ে ৫৬ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ২৫২ ভোট।

Exit mobile version