স্টাফ রিপোর্টার :
জামায়াতের ডাকা হরতালে পিকেটিংয়ে বাঁধা দিতে গিয়ে কক্সবাজারে এক ছাত্রলীগ নেতাকে মারধরের শিকাড় হন। মঙ্গলবার সকাল ১১ টার সময় শহরের আলীর জাঁহাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের একদল লোক শহরের আলীর জাঁহাল এলাকায় সকালে মিছিল ও পিকেটিং করে। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতা জাহেদ পিকেটারদের ছবি তুলতে থাকে। পিকেটাররা তাকে বারণ করলেও সে উল্টো পিকেটিংয়ে বাঁধা সৃষ্টি করে। এতে শিবির কর্মীরা ক্ষীপ্ত হয়ে তাকে কয়েক দফা মারধর করে। পরে উর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে কোন রকম সে প্রাণে রক্ষা পায় বলে স্থানীয়রা জানান।