parbattanews

কক্সবাজারে বন্দুকসহ ২ যুবক আটক

গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁহ থেকে ৫ টি দেশিয় তৈরী বন্দুক ও ১৫ রাউন্ড গুলিসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-৭। পরে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়। রোববার সকালে ঈদগাঁহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে এসব বন্দুক ও গুলি পাওয়া যায়।

র‌্যাব ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, আটক হওয়া যুবকেরা হলেন ঈদগাঁহ ইসলামাবাদের সিকাদার পাড়ার মৃত মোহাম্মদ আলমের ছেলে আবদুল্লাহ কায়েশ ও ফাঁসিয়াখালীর মনছুর আলীর ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন জিকু। তারা চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে থাকায় একাধিক মামলা রয়েছে।

Exit mobile version