parbattanews

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুকে পিটিয়ে আহত

13631383_1017615778333918_996481223503896752_n copy

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়ক এলাকার উইমাতারা ক্যাং’এ ওপেন দিতা (৭৭) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে পিটিয়ে আহত করেছে আরেক বৌদ্ধ ভিক্ষু মংয়িন (৪৫)। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওপেন দিতা প্রয়াত মংপ্রু থোয়াই এর ছেলে। হামলাকারী মংয়িন কমিসিং প্রুর ছেলে বলে জানা গেছে।

প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রকাশক ও সম্পাদক সত্যপ্রিয় জানান, পূর্ব শক্রতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এটি খুবই নেক্কারজনক। এর সঠিক বিচার চাইছেন সত্যপ্রিয়।

এ ব্যাপারে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, সকালে মংয়িন নামে বৌদ্ধ ভিক্ষু পিটিয়ে আহত করেছে ওপেন দিতা বৌদ্ধ ভিক্ষু’কে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওপেন দিতা‘র অবস্থা আশংকামুক্ত। তবে হামলাকারীকে ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান। এ নিয়ে বৌদ্ধ মন্দির এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।

Exit mobile version