parbattanews

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে যুবলীগ নেতাসহ দুইজন নিহত

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে যুবলীগ নেতাসহ দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রবিবার ( ১৯ মে) দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া বড়ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ৪নং ওয়ার্ডের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে বারিক্কা (প্রকাশ) কিরন চাকমা (৪০) ও ঢাকা ডেমরার স্টাফ কোয়ার্টারের মাযহাররুলের ছেলে জিহাদ (৩০)।

নিহত কিরন চাকমা হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের ৪নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ (পরিদর্শক) মো. সামিউদ্দিন।

তিনি বলেন, রবিবার দুপুরের দিকে কক্সবাজার-টেকনাফের বাহারছড়া বড়ডেইল এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হয়।

নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Exit mobile version