সাগর পথে অবৈধভাবে মিয়ানমার থেকে আসা বোট থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
এসময় মো. দেলোয়ার নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে হিমছড়ির সাগরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব-১৫ এর ক্ষুদে বার্তায় জানানো হয়।
উদ্ধার হওয়া ইয়াবার মুল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।
