কক্সবাজারে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য আটক

fec-image

কক্সবাজার জেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে । আটক ফজলুল হকের বাড়ি পেকুয়ার ওজানটিয়া, পিতার নাম আক্তার আহমেদ এবং জেসমিন আক্তারের বাড়ি কুতুবদিয়ায়, স্বামীর নাম হাবিনুল মান্নান।

৮ জানুয়ারী (শুক্রবার) পরীক্ষা চলাকালে কক্সবাজার সিটি কলেজ ও দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে সরকারি গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রশ্নফাঁস চক্রের ডিভাইসসহ দুই পরীক্ষার্থীকে আটক করা হয়।

পরবর্তীতে আটক আসামিদের সাথে থাকা ২টি মোবাইল ফোন, ১টি ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়।
তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন