parbattanews

কক্সবাজারে সাবেক জেলা ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদার গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সঙ্গে থাকা সহকর্মী রানা। তিনি জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুকটী মার্কেটের সামনে হঠাৎ গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক কাউকে চেনা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

হাসপাতালের আরএমও ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে জানা যায়নি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version