স্টাফ রিপোর্টার :
কক্সবাজারে রবিবার সম্পন্ন হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেডের ২ দিনের বার্ষিক পরিবেশক ও বিক্রয় সম্মেলন। কক্সবাজারের অভিজাত এক হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির মহা -ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মোঃ গোলাম কিবরিয়া, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান আবু তৈয়ব সিদ্দিকী, বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ। এছাড়া বিক্রয় ও উৎপাদন বিভাগের ব্যবস্থাপক ও মহা-ব্যবস্থাপকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, নানা রকম বাধা আসার পরও বিগত বছরে কোম্পানি ভাল প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে। পণ্য উৎপাদন ও বাজারজাত করণের সকল ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার বিষয়ে স্কয়ার একটি রোল মডেল।
সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেড এর ভবিষ্যতের বিভিন্ন কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় নতুন পণ্য বাজারজাতকরণ, ভোক্তা সেবা, বিক্রয় ও বিতরণের ক্ষেত্র তৈরির মাধ্যমে বাজার দখল করার বিষয়গুলো প্রধান্য পায়। এ বিষয়ে পরবর্তী বছরগুলোর জন্য একটি রোড ম্যাপ উপস্থাপন করা হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরিবেশক, বিক্রয় প্রতিনিধি, সুপারভাইজার, সেলস কো-অর্ডিনেটর, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী সুপারভাইজার অব দ্য ইয়ার ২০১৩ এবং সেল্সম্যান অব দ্য ইয়ার ২০১৩ সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। সম্মেলনের শেষ দিনে সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজের আয়োজন করা হয়।