করোনা পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে কক্সবাজার জেলা কারাগার থেকে ১০৫ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
তিন দফায় এদের মুক্তি দেয়া হয় এই বন্দীদের। শুক্রবার ও শনিবার ৯০ জনকে এবং এর আগে ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে।
বিষয়টি কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ৩২৩ জনের মুক্তির সুপারিশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হলেও এ পর্যন্ত তিন ক্যাটাগরিতে মুক্তি দেয়া হয়েছে ১০৫ জন বন্দীকে।
