parbattanews

কক্সবাজার জজশীপে তিন বিচারকের যোগদান

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জজশীপে ৩ জন নতুন বিচারক যোগদান করেছেন। ১৪ অক্টোবর ওই তিন বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজের কাছে যোগদান পত্র জমা দেন।

যোগদানকৃত বিচারকবৃন্দ হচ্ছেন, মো. দেলোয়ার হোসেন ও বেগম জেরিনা সুলতানা। তাঁরা ইতিপূর্বে সুনামগঞ্জে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

মো. আব্বাস উদ্দিন কক্সবাজার জজশীপের অধীনে চকরিয়া চৌকি আদালতের সহকারী জজ হিসাবে যোগ দেন। ইতিপূর্বে তিনি নরসিংদী জজশীপে সহকারী জজ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

কক্সবাজারে ৩ জন নতুন বিচারক যোগদান করায় কক্সবাজারের সামগ্রিক বিচারকার্যে গতিশীলতা অধিকতর বৃদ্ধি পাবে এবং বিচারপ্রার্থীদের কষ্ট অনেকটা লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version