parbattanews

কক্সবাজার জেলায় মোট ভোট কাস্ট হয়েছে ৫০ শতাংশ

শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে কক্সবাজারের ৪ টি আসনে চলছে ভোট গণনা। জেলার ৫৯৮ টি কেন্দ্রে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ এবং উৎসব মুখর।

কক্সবাজার জেলায় মোট ভোট কাস্ট হয়েছে ৫০ শতাংশ। যার মধ্যে কক্সবাজর এক (চকরিয়া-পেকুয়া) আসনে ভোট কাস্ট হয়েছে ৫৪ শতাংশ, কক্সবাজার দুই (মহেশখালী-কুতুবদিয়া) ৪৬ শতাংশ, কক্সবাজার তিন (সদর-রামু-ঈদগাঁহ) ৪৮ শতাংশ ও কক্সবাজার চার (উখিয়া-টেকনাফ) ৫২ শতাংশ।

গর্জনীয় ও খুরুশকুলে কেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে বিএনপির দুই নেতাকে আটক করা হলেও ভোট গ্রহণ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

ভোট গ্রহণে পুরোদিন আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশের টহল ছিল লক্ষণীয়, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে ছিল বাড়তি সর্তকর্তা।

ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা হচ্ছে। তবে পুরো ফলাফল পেতে অপেক্ষা করতে হতে মধ্যরাত পর্যন্ত।

Exit mobile version