parbattanews

কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে ৫ দেশের রাষ্ট্রদূত

কক্সবাজার পৌরসভায় ইউএনডিপির অর্থায়নে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ৫ দেশের রাষ্ট্রদূত।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সুইডেন, বুলগেরিয়া, কেনিয়া, গুয়েতামালা ও কাতার এই পাঁচটি দেশের প্রতিনিধিসহ ১৫ সদস্যের টিম পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায় যান।

তারা সেখানকার চলমান কাজ পরিদর্শন এবং স্থানীয় মহিলাদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে অতিথিতের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. হেলাল উদ্দীন।

এ সময় প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, স্থানীয় কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরীসহ ইউএনডিপি কক্সবাজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version