parbattanews

কক্সবাজার প্রেসক্লাবকে ১০ লক্ষ টাকা অনুদান দিল পৌরসভা

কক্সবাজার প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে কক্সবাজার পৌরসভা।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের হাতে অনুদানের এ চেক তুলে দেন।

এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য অনুদান প্রদান করায় মেয়র মুজিবুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কক্সবাজারের সর্বস্তরের সাংবাদিক সমাজ।

Exit mobile version