parbattanews

কক্সবাজার লাইফসেভিং এন্ড সার্ফিং ক্লাবের উদ্বোধন

01

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারে শুভ উদ্বোধন করা হল ‘কক্সবাজার লাইফসেভিং এন্ড সার্ফিং ক্লাব’ এর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ফিতা কেটে লাবনী পয়েন্ট মার্কেটস্থ নতুন কার্যালয়ে এ ক্লাব উদ্বোধন করা হয়। সাফিং ক্লাবের প্রেসিডেন্ট রাশেদ আলমের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য রমজান মিয়ার সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (টুরিস্ট পুলিশ) রায়হান কাজেমী।

বিশেষ অতিথি ছিলেন, ইউএনঅইচসিআর কর্মকর্তা বায়োজিদ, অস্ট্রেলিয়ান সার্ফার মেনোয়া ও সিএলসি’র (কক্সবাজার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব) প্রেসিডেন্ট মহিউদ্দিন মহিসহ অন্যান্যরা।

বক্তব্যে প্রধান অতিথি রায়হান কাজেমী বলেন, সার্ফারদের সার্ফিং দেখে পর্যটকরা মুগ্ধ হন। পানিতে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার করার ক্ষেত্রে সার্ফারদের যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু তাদের জন্য কোন সার্ফিং জোন নেই। নেই সরকারিভাবে পৃষ্ঠপোষকতা। তাই পরিকল্পনা রয়েছে সার্ফারদের জন্য সার্ফিং জোনের। এই সার্ফিং ক্লাব উদ্বোধনের সময় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version