parbattanews

কক্সবাজার শহরে করোনা রোগীর বাড়ি লকডাউন

কক্সবাজার শহরের করোনা রোগী শাহ আলমের বাড়ি লকডাউন করা হয়েছে। সাথে টাঙানো হয়েছ লাল পতাকা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্থানীয় প্রশাসন শাহ আলমের বাড়ি লকডাউন করেন।

জানা গেছে, শাহ আলম ওই এলাকার আবু সৈয়দের ছেলে। গত ৬ দিন আগে তিনি ঢাকা থেকে মাছের ট্রাকে করে বাড়িতে এসেছেন। তার বাড়ি দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি স্কুলের পাশে।

এর আগেও শাহ আলম ঢাকা-কক্সবাজার যাতায়াত করেছেন বেশ কয়েকবার। এনিয়ে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।

স্থানীয়রা কোয়ারেন্টিনে থাকতে বললেও অমান্য করে গণহারে সবার সাথে মেলামেশা করার অভিযোগ রয়েছে। দোকানে চা খেয়েছে। আত্মীয় স্বজনদের বাড়িতেও ঘুরাফেরা করেছে।

Exit mobile version