
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার :
কক্সবাজার জেলা সদর হাসপাতালে সর্পদংশনের শিকার ৩৬ রোগীর চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা: সোলতান আহমেদ সিরাজী। সাপে কাটা রোগী নিয়ে কক্সবাজারে এখন কোন টেনশন নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে নিয়োজিত রয়েছেন বলে জানানো হয়েছে এক অনুষ্ঠানে।
প্রথম বারের মত কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের সভায় এ তথ্য দেয়া হয়। এতে সুদীর্ঘ কাল ধরে সাপে কাটা রোগী নিয়ে গবেষণা এবং চিকিৎসা সেবা প্রদানকারী প্রফেসর ডা: এম এ ফয়েজ এর লিখা প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা: সায়কা।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এমন উপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাহজাহান। আলোচনায় অংশ নেন, নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এম এ কামাল, লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এবিএম আদনান এবং মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা: রেজাউল করিম মনসুর, ডা: শাকিল ওয়ায়েজ এবং সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ ইউনুস।
আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রপিক্যাল মেডিসিন ও ইনফেকশন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ শাহ জাহান।