parbattanews

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

10887706_806243242779528_491763729_n

স্টাফ রিপোর্টার :

কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমে আবারও মৃত্যুর শিকার হলেন এক পর্যটক। মোহাম্মদ রাজিব (৩৫) নামের ওই পর্যটক ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।

বেলা দেড়টার দিকে ওই ঘটনা ঘটে। সমুদ্র সৈকতে উদ্ধারকারী প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ নূর দাবি করেছেন, কোমর পরিমাণ পানিতে গোসল করতে নেমে ঢেউয়ের ধাক্কায় ওই পর্যটকের মৃত্যু হয়েছে।

বেলা ২টার দিকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘রবি’ লাইফ গার্ডের পরিচালক সৈয়দ নূর ও জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা দীপংকর জানিয়েছেন, একটি প্রাইভেট ফার্মে কর্মরত মোহাম্মদ রাজিব তার অন্য তিন বন্ধুর সাথে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে তারা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ‘নন সুইমিং জোনে’ গোসল করতে নেমেছিলেন।

সৈকতের পর্যটক উদ্ধারকারি সৈয়দ নূর জানান, সৈকতের সুগন্ধা পয়েন্টে কোমর পরিমাণ পানিতে ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরেই শরীরের ভারসাম্য হারিয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে।

পুলিশ কর্মকর্তা দীপংকর জানান, হাসপাতালে আনার পর ওই পর্যটককে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version